নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ ১ ডিসেম্বর বুধবার মোট ৩৭৩টি কোম্পানির ৩১ কোটি ৯৪ লক্ষ ৭৪ হাজার ৫৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১০২ কোটি ৬১ লক্ষ ২৮ হাজার ৬৬৬ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়া ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৪৩.৭৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৬৮৪৭.০০ পয়েন্ট। ডিএস-৩০ মূল্য সূচক ৭৩.৫৭ পয়েন্ট বেড়ে ২৫৮৯.৮৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩২.২২ পয়েন্ট বেড়ে ১৪৩৭.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯৩টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো লিঃ, ওয়ান ব্যাংক, ফার্স্টসিকিউরিটিজ ব্যাংক, ডেল্টা লাইফ, একমি পেসটিসাইড, আইএফআইসি ব্যাংক, জেনেক্স ইনফোয়েস, অরিয়ন ফার্মা,প্যারামাউন্ট টেক্সটাইল ও ফরচুন সুজ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইনডেক্স অ্যাগ্রো, সেনা কল্যান ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিঃ এনভয় টেক্স, ফার্স্টসিকিউরিটিজ ব্যাংক, ডেল্টা লাইফ, জিবিবি পাওয়ার, সোনালি পেপার, কাট্টালি টেক্সটাইল ও শাইনপুকুর সিরামিকস।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: টুংহাই টেক্স, আরামিট সিমেন্ট, ঢাকা ডাইয়িং, ওয়ান ব্যাংক, মিথুন নিটিং, ট্রাস্ট ব্যাংক, তমিজউদ্দিন টেক্সটাইল, আলিফ ইন্ডাঃ, নিউলাইন ক্লোথিং ও ইস্টার্ন কেবলস।