সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: Virat Kohli loses cool, throws helmet and gloves after dismissal vs Mumbai Indians | Cricket News কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে ইউএনও বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান কর্ণফুলীতে ভোজ্য তেলের দোকানে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Opinion | Asha Bhosle: A Voice In Many Lives | Bollywood News বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন কক্সবাজারের রামুতে এমআরএ’র উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত IPL 2026 controversy: RR manager Romi Bhinder violates PMOA protocol by using phone in dugout | Cricket News বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত যুবক ঢামেকে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৬৬ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  শরীয়তপুরের জাজিরায় দুই গ্রুপের সংঘর্ষে সাব্বির(৩০) নামে এক যুবক আহত হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত সাব্বির শরীয়তপুরের জাজিরার পশ্চিম দারিয়াল এলাকার আব্দুল কুদ্দুসের সন্তান।

আহত সাব্বিরকে হাসপাতালে নিয়ে আসা জামাল দেওয়ার জানান, আজ (রোববার) সকালে পশ্চিম দারিয়াল এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে হঠাৎ একটি ককটেল এসে তার গায়ে লাগে। পরে ককটেল বিস্ফোরণে সাব্বিরের বাম হাত ও বুকের বামপাশ আঘাতপ্রাপ্ত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শরীয়তপুরের জাজিরা থেকে ককটেল বিস্ফোরণে এক যুবক আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে এসেছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর