বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

শাবিপ্রবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভীন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩২ সময় দেখুন
শাবিপ্রবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভীন


শাবিপ্রবি করেসপন্ডেন্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

রেজিস্ট্রার বলেন, বর্তমান ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ অসুস্থ থাকায় এ পদে অধ্যাপক আমিনা পারভীনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর