সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমীন চৌধুরী। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও পানি সরবরাহ, পূজা মণ্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং অ*গ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পূজা উদযাপনে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমীন চৌধুরী। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও পানি সরবরাহ, পূজা মণ্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং অগ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।