বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

শিক্ষা প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার ছুটি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৯৭ সময় দেখুন
শিক্ষা প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার ছুটি


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২২ আগস্ট) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার উপসচিব সাইদুর রহমানের সই করা আদেশে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে আজ (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন করার সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এ সভায় অংশ নেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন করার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর