সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বকশীবাজার খানকাহ: পুরান ঢাকার সুফি ঐতিহ্যের জীবন্ত স্মারক আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর আনোয়ারায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী গ্রেফতার নাগরপুরে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু: কার্ড ছাড়া মিলবে না তেল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ যেকোনো মুহূর্তে যুদ্ধ ফের শুরু হতে পারে: ইরানের সতর্কবার্তা কুতুবদিয়ায় বোরো ধানের বাম্পার ফলন IPL 2026: ‘I was looking at a score around 220-230’ – Ruturaj Gaikwad rues CSK’s batting lapse in SRH loss | Cricket News ‘Personally Disappointed’: Hema Malini On Women’s Reservation Bill Failure, Makes Appeal To Public | Bollywood News

শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গনবিরোধী : বাংলাদেশ ন্যাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৮৫ সময় দেখুন
শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গনবিরোধী : বাংলাদেশ ন্যাপ

নতুন শিল্পের ক্ষেত্রে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা, ক্ষোভ  ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল)  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি একটি প্রধানতম সমস্যা। অপ্রতুল জ্বালানি এবং জ্বালানির দাম নিয়ে স্থিতিশীল কোনো নীতি না থাকার কারণে বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীরা সকল সময় দ্বিধাগ্রস্ত থাকে।

তারা বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগের সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন শিল্পের জন্য গ্যাসের মূল্য ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করবে।

জেবেল-মোস্তফা আরও বলেন, গ্যাসের মূল্য নির্ধারণের এই বৈষম্যমূলক সিদ্ধান্ত নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রচন্ডরকম বাধা সৃষ্টি করবে। একই খাতে ব্যবসারত পুরোনো কারখানা কম মূল্যে গ্যাস পাবে। নতুন কারখানাকে বর্ধিত মূল্য পরিশোধ করতে হবে এই নীতি গ্রহন যোগ্য হতে পারে না। এই ভুল নীতির ফলে নতুনরা পুরোনোদের সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে বিপাকে পড়বেন।

তারা বলেন, ব্যবসার ক্ষেত্রে নীতির ধারাবাহিকতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীতি অনিশ্চয়তা বিনিয়োগ সিদ্ধান্তকে দ্বিধাগ্রস্ত করে। ফলে নতুন শিল্পের জন্য ৩৩ শতাংশ মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে এবং ব্যবসা সংক্রান্ত নীতিতে ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

নেতৃদ্বয় বলেন, একদিকে সরকার বিজনেস সামিট করে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার কথা প্রচার করছে। অন্যদিকে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। যা বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করবে। এটা সরকারের দ্বিমুখী আচরণের বহিঃপ্রকাশ।

বিবৃতিতে তারা শিল্প ক্ষেত্রে গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom