শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি, কক্সবাজার জেলা শাখার আয়োজনে শিশু সমাবেশ, প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শিশু একাডেমি মিলনায়তনে সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুল আউয়াল, সমন্বিত শিশু প্রশিক্ষণ ও পুণর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আক্তার বক্তব্য রাখেন।
বক্তারা সমাজের বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের অধিকার রক্ষায় সবাইকে যত্নবান হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে সমন্বিত শিশু প্রশিক্ষণ ও পুণর্বাসন কেন্দ্র, অরুণোদয় ও অন্যান্য সংস্থা থেকে ১২৫ জন শিশু অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।