বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

শেয়ার কারসাজির দায়ে সোনালী পেপারের ৩ পরিচালককে জরিমানা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ সময় দেখুন


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী কমিশনের সময়কালে সংগঠিত শেয়ারবাজারে কারসাজিকারক সোনালী পেপারের তিন পরিচালকসহ মোট পাঁচ ব্যক্তি ও এক ব্রোকার হাউসকে ১ কোটি ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩৪তম কমিশন সভা এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ আগষ্ট ২০২৩ হতে ১৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদের প্রত্যেক পরিচালককে ২০ লক্ষ টাকা করে মোট ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন-সোনালী পেপারের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহফুজা ইউনুস ও পরিচালক মোহাম্মদ জাভেদ নোমান। এই অর্থদন্ড ব্যক্তিগত দায় হিসেবে পরিশোধ করতে হবে মর্মেও সিদ্ধান্ত হয়েছে।

তথ্য অনুসারে, Consolidated Customers Account এ ঘাটতির কারণে এএনডব্লিউ সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়াও গত ২৩ নভেম্বর ২০২৩ হতে ১৯ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এর শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে মাহফুজা আক্তারকে ১০ লক্ষ টাকা ও মো: দেওয়ান সালেহীন মাহমুদকে ৪০ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সোনালী পেপারের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস শেয়ারবাজারের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের আনুগত্য পেয়েছেন। এ কারণে ২০২১ সালে কারসাজির এসব ঘটনা উদ্ঘাটিত হলেও শিবলী কমিশন, অর্থাৎ বিএসইসির তৎকালিন চেয়ারম্যান শিবলী রুবাইয়াত কোনো ব্যবস্থা না নিয়ে তদন্ত প্রতিবেদন ধামাচাপা দিয়ে রাখেন। ফলে কারসাজির মাধ্যমে কিছু শেয়ারের অস্বাভাবিক দাম বাড়িয়ে বড় অঙ্কের মুনাফা করেও শাস্তির বাইরে থেকে যান তারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর