বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

শেয়ারবাজারে সরকারি সিকিউরিটিজের লেনদেন শুরু হচ্ছে সোমবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৩০ সময় দেখুন
শেয়ারবাজারে সরকারি সিকিউরিটিজের লেনদেন শুরু হচ্ছে সোমবার


ডিএমপি নিউজ: আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যৌথ উদ্যোগে শেয়ারবাজারে সরকারি সিকিউরিটিজ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। নতুন প্ল্যাটফর্মে প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ লেনদেন সোমবার (১০ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে। মার্কেট ইনফ্রাস্ট্রাকচার (এমআই) মডিউলে (পদ্ধতিতে) ট্রেজারি বন্ড ও বিলসমূহ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সম্পন্ন করা হবে।

এর আগে শেয়ারবাজারে সরকারি সিকিউরিটিজ লেনদেনের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর প্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বিএসইসি।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম গণমাধ্যমকে জানান, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চিঠি দিয়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথা বলা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি সিকিউরিটিজ ১০ অক্টোবর থেকে শুরু হবে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি শেষ। বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, ডিএসই, সিএসই, সিডিবিএল, স্টক ব্রোকারসহ সংশ্লিষ্টদের উদ্যোগে নির্দিষ্ট দিন থেকে লেনদেন শুরু হবে। তথ্য সূত্র:শেয়ারনিউজ.





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর