নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল মিলস্ লিমিটেডের কর্পোরেট পরিচালক শেলটেক সিরামিক লিমিটেড শেয়ার ক্রয় সম্পন্ন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ তথ্যটি নিশ্চিত করেছে ।
জানা যায়, কোম্পানির চেয়ারম্যান মি. কুতুবুদ্দিন আহমেদ ও উদ্যোক্তা পরিচালক তানভির আহমেদ একই সাথে শেলটেক সিরামিক লিমিটেড এর চেয়ারম্যান এবং পরিচালক।
তথ্যমতে, ১৬ মার্চ ২০২২ তারিখের ঘোষনা অনুযায়ী দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে কোম্পানির ৩৩ লাখ ৬৪ হাজার ৬৯৫ টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছে শেলটেক সিরামিক লিমিটেড ।
কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭ টি। তাদের মধ্যে ৪৫.৫৮ শতাংশ শেয়ার কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৪৮.৫০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ০.০৭ শতাংশ এবং বাকি ৫.৮৫ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগকারীদের হাতে।






