মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসার উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৪৩ সময় দেখুন
শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসার উন্নয়নের জন্য  আর্থিক সহায়তা প্রদান

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের নির্দেশক্রমে পূর্ব ছনকান্দা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার ( ৪ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ছনকান্দা এলাকার দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান খোকন।

বিশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা নূরে আলম, জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রঞ্জু, মাদ্রাসার সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কুরবান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খোরশেদ আলম খুশু, সাবেক কমিশনার মহির উদ্দিন, জনকল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ নাজমুল হোসাইন, আইসিটি বিষয়ক সম্পাদক জিহান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে খোকন বলেন, জনকল্যাণ ফাউন্ডেশনের একটি সামাজিক সংগঠন। এ সংগঠন ইতিপূর্বে অনেক সামাজিক কাজ করেছে। বিগত আওয়ামী সরকার সংগঠনের কাজে বাধা দিত আমরা পালিয়ে থেকেও কাজ করার চেষ্টা করেছি , বর্তমানে আমরা পুরোদমে কাজ শুরু করেছি। আমরা পর্যায়ক্রমে গরীব শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন করবো, অভাবী মানুষদের চিকিৎসার ব্যায় ও বহন করবো আমরা।

আলোচনা সভা শেষে মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের হাতে মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ দশ হাজার টাকা তুলে দেন‌ অতিথিরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর