শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে শাহনেওয়াজ মোল্লা (৪৮) নামে এক বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে সিআর ৮৪/১৯ (শ্রীমঙ্গল) মামলায় ১বছর সশ্রম কারাদণ্ড আদেশপ্রাপ্ত শাহনেওয়াজ মোল্লাকে পরোয়ানাভুক্ত মূলে গ্রেপ্তার করে।

এই বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানা ইনচার্জ ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশি হেফাজতে মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর