নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অন্যদিকে ডিএসইতে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে শূণ্য দশমিক ৭১ শতাংশ। গড় লেনদেন কমেছে ২৬.১৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬৪৩ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার টাকা বা দশমিক ৭১ শতাংশ। সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১০ হাজার ৬৩৮ কোটি ৭৬ লাখ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ১৪ হাজার ২৮২ কোটি ১৩ লাখ ৪ হাজার টাকায়।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ কর্মদিবস। এই হিসাবে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৬২৪ কোটি ৬৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৯ হাজার ৫২৪ কোটি ২৯ লাখ ১৮ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩ হাজার ৮৯৯ কোটি ৬২ লাখ ৯৩ হাজার টাকার বা ৪০.৯৪ শতাংশ লেনদেন কমেছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৭.৬৫ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।
আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৮.৮৫ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ বেড়ে ২ হাজার ২০৮ দশমিক ৩৮ পয়েন্টে উঠেছে।
অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে ১২.৯০ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ১৬২টির। আর ১৭টির দাম ছিল অপরিবর্তিত।






