বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৬৬ সময় দেখুন
‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া


সামরিক মহড়ায় নিজেদের ‘সবচেয়ে শক্তিশালী’ পরমাণু ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়া।

শনিবার (১১ অক্টোবর) পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম এক প্রতিবেদন এই দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও চীনের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে এক সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়া তাদের ‌‘সবচেয়ে শক্তিশালী’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক পরমাণু ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে।

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০ বছর পূর্তি লক্ষ্যে এই সামরিক মহড়ার আয়োজন করা হয়।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার হাজার হাজার সৈন্য পাঠানোর পর রাশিয়ার কাছ থেকে অভাবনীয় সমর্থন পেয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ শুক্রবারের কুচকাওয়াজে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ভিয়েতনামের নেতা তো লামের সঙ্গে উপস্থিত ছিলেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রকাশিত একটি ফুটেজে দেখা গেছে তারা সবাই কিমের পাশে বসে আছেন।

এই প্রদর্শনীতে দেশের সবচেয়ে উন্নত কিছু অস্ত্র প্রদর্শন করা হয়, যার মধ্যে রয়েছে এর নতুন হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম), যাকে উত্তর কোরিয়া সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে।

ছবিগুলোতে দেখা গেছে, এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ রঙিন ঐতিহ্যবাহী পোশাক পড়ে উত্তর কোরিয়ার রাজধানীর রাস্তায় জড়ো হয়েছিলেন, তারা জাতীয় পতাকা উড়িয়ে এবং প্রধান রাস্তায় অস্ত্রের গর্জন শুরু হলে উল্লাস প্রকাশ করছিলেন।

কেসিএনএ জানিয়েছে, সামরিক মহড়ায় প্রদর্শন করা অস্ত্রের মধ্যে দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন লঞ্চ যান এবং ভূমি থেকে আকাশ এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর