রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সভাপতি সাজু ও সম্পাদক হাবিবুর পলিপাড়া ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা সামাজিক সংগঠন এর দ্বি-বার্ষিক কমিটি গঠন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১১২ সময় দেখুন
সভাপতি সাজু ও সম্পাদক হাবিবুর  পলিপাড়া ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা সামাজিক সংগঠন এর দ্বি-বার্ষিক কমিটি গঠন

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “মাদকমুক্ত যুব সমাজের প্রত্যাশায়”এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার পলিপাড়া ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা নামে সামাজিক সংগঠন এর দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে সভাপতি মোহাম্মদ আলী সাজু ও সাধারন সম্পাদক হাবিবুর বাসার সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

পত্নীতলা উপজেলার মধইল বাজারে ২২ জানুয়ারী (বুধবার) বেলা ১১টায় ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা সামাজিক সংগঠনের আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনে ৪১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সংগঠনের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও মেঘলা এন্টার প্রাইজের ব্যবস্থাপক আরাফাত হোসেন, সংগঠনের উপদেষ্ঠা প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী আবু হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সামাজিক সংগঠনটি দীর্ঘ কয়েক বছর ধরে তরুণদের বিপথগামি হতে বিরত রাখা, শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থধারায় সামাজিকীকরণে নানামুখি উদ্যোগ গ্রহণ করে থাকে। এবং গত ২০২৪ সালের বন্যার্তদের ৩০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরন করেন উক্ত সংগঠনটি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর