বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

সম্পত্তির দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে খুন হয় সাংবাদিক প্রদীপ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৯৯ সময় দেখুন
সম্পত্তির দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে খুন হয় সাংবাদিক প্রদীপ – Corporate Sangbad


আইন-আদালত

মোঃ সোহাগ হোসেন, স্টাফ রিপোর্টার :

পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দের জেরে বড় ভাই সোহাগ হাওলাদারের (৪২) হাতে খুন হয় সাংবাদিক আবু জাফর প্রদীপ। সোহাগকে ঢাকা থেকে গ্রেফতারের পর বেড়িয়ে আসে এ হত্যাকান্ডের রহস্য।

সোমবার দুপুরে এসব তথ্য জানায় কলাপাড়া থানার ওসি মো. জসিম।

এ ঘটনায় গত ৬ জুন প্রদীপের স্ত্রী জিনিয়া আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

ওসি জসিম জানান, গত ৫ জুন সন্ধ্যায় উপজেলার রজপাড়া গ্রামের নিজ বাড়িতে বসে সোহাগের সঙ্গে বাকবিতন্ডা হয় সাংবাদিক প্রদীপের। এ ঘটনার জেরে রাত ৯টার দিকে সোহাগ চাকু দিয়ে জাফরের পেটে ও হাতে আঘাত করে পুকুরে ফেলে দেয়। মৃত্যু নিশ্চত করে তিনি পালিয়ে যায়। এ ঘটনার ৬ দিন পর ১১ জুন বিকেলে ঢাকার উত্তরা থেকে সোহাগকে গ্রেফতার করে পুলিশ। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে এ হত্যাকান্ডের দায় স্বীকার করেন তিনি। আজ দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর