শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে ঝিনাই ফিলিং স্টেশনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৪৫ সময় দেখুন
সরিষাবাড়ীতে ঝিনাই ফিলিং স্টেশনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধ

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

পরিমাপে কারচুপি ও লাইসেন্স না থাকায় জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই ফিলিং স্টেশনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী পৌর এলাকার মেসার্স ঝিনাই ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্দথণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত।

এলাকাবাসীর জানান, তারা দীর্ঘদিন ধরেই এভাবে মানুষকে ঠকিয়ে আসছে। এ বিষয়ে তাদেরকে বার বার অভিযোগ করেও কোন প্রকার সুরাহা না পেয়ে বিভিন্ন সময় প্রশাসনকে জানানো হয়েছে। তার ফলশ্রুতিতে ফিলিং স্টেশনের এমন প্রতারণা হাতেনাতে ধরতে সক্ষম হয়েছে প্রশাসন।

এই বিষয়ে স্থানীয় এক বাইক চালক শফিকুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও আমি বোতলে তেল চাইলে তারা দিতে রাজি হতোনা। তখনি বুঝেছিলাম এই ফিলিং স্টেশনে তেল মাপে কম দেয়া হয়।

স্থানীয় আরেক বাইক চালক সবুজ বলেন , তারা তেল পরিমাপে কম দেয় এবং ভেজালও মিশায় অনেক দিন ধরেই এমনটা সংশয় ছিল সরিষাবাড়ীর বাইক চালকদের মধ্যে। অকটেন যেমন তেমন, কিন্তু বাইকে পেট্রোল তুলে অনেককেই কয়েক কি.মি. চালিয়ে গিয়ে ফেলে দিতে দেখেছি। এই পাম্পের তেল তুললে গাড়ির সাউন্ডই পরিবর্তন হয়ে যায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, পরিমাপে কম এবং লাইসেন্স না থাকায় মেসার্স ঝিনাই ফিলিং স্টেশনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা সহ ফিলিং স্টেশনটি আপাদত বন্ধ করে দেয়া হয়েছে । উপজেলায় এমন অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর