শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :

সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১৮৮ সময় দেখুন
সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা প্রেসক্লাব চত্বরে প্রশাসনের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমূখ।

পরে দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।

এসময় সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর