রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

সলমন খানের উপর চিৎকার করতে বাধ্য হয়েছিলেন আদিত্য রায় কাপুর!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৭৮ সময় দেখুন
সলমন খানের উপর চিৎকার করতে বাধ্য হয়েছিলেন আদিত্য রায় কাপুর!


মুম্বই: সলমন খানের (Salman Khan) উপর চিৎকার করেছিলেন আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapur)। একটি সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়েছেন আদিত্য। কিন্তু কেনই বা চিৎকার? উত্তরে ভাইজান-ই বা কী প্রতিক্রিয়া দিয়েছিলেন? তা নিয়ে পুরোটা খোলসা করলেন লন্ডন ড্রিমসের (London Dreams) অভিনেতা আদিত্য।

আদিত্যের প্রথম সিনেমা ছিল লন্ডন ড্রিমস। ২০০৯ সালে রিলিজ হওয়া ওই সিনেমাটি অবশ্য খুব একটা বক্স অফিসে হিট করতে পারেনি। যদিও আদিত্যর পরবর্তী সিনেমাগুলি গুজারিশ (Guzaarish) আশিকি ২ (Aashiqui 2) কলঙ্ক (Kalank) সহ একাধিক সিনেমা আমজনতার মন কেড়েছিল।

এবার আসা যাক চিৎকার প্রসঙ্গে। গত বছর ওই ইন্টারভিউ হয়েছিল। সেখানে আদিত্য জানান, ভাইজান সলমনের সঙ্গে তাঁর প্রথম শুট ছিল একটি হাসপাতালে। ওই শটে আরও যে দু’জন ছিলেন তাঁরা হলেন রণবিজয় সিং (Rannvijay Singh) এবং অজয় দেবগন (Ajay Devgn)। সিনটা ছিল, সলমন হাসপাতালের বেডে শুয়ে আছেন এবং আদিত্য তাঁর উপর চিৎকার করছেন।

আদিত্য জানিয়েছেন, ওই সিনেমায় সলমন ছিলেন তাঁর ব্যান্ডের সদস্য। বেশ কিছু কারণের জন্য তিনি ভাইজানকে বকাবকি করছেন। অন্যদিকে অজয় দেবগন ও রণবিজয় দৃশ্যে থাকলেও তাঁরা কিছুক্ষণ পর সেই দৃশ্য থেকে বেরিয়ে যান। তখন শুধুমাত্র ওই দৃশ্যে রয়েছেন আদিত্য ও সলমন। এই প্রসঙ্গে তিনি বলেন, “সিনেমার জন্য সলমনের উপর চিৎকার করতে হলেও তার জন্য অনেক সাহস সঞ্চার করতে হয়েছিল আমাকে।”

শুরু হয় শুটিং। সলমনের উপর চিৎকার করেন আদিত্য। সলমন চোখ বন্ধ করে ছিলেন। ফলে কাজটা করতে সুবিধা হয় অভিনেতার। কিন্তু এর পরেই ঘটে আসল ঘটনা। আদিত্য নিজেই সে কথা ইন্টারভিউতে জানিয়েছেন। তিনি ভেবেছিলেন হয় তো বাড়াবাড়ি করে ফেলেছেন। কারণ সলমন খান তার পরক্ষণেই আদিত্যর দিকে তাকান। তার পর আদিত্যকে লক্ষ্য করে তাঁর প্রশ্ন, ‘কী হয়েছে’! আর এতেই ঘাবড়ে যান আদিত্য। বার বার ক্ষমা প্রর্থনা করেন তিনি। কিন্তু এর পরেই হেসে ফেলেন সলমন। এবং তাঁর জবাব, ‘মজা করছিলাম।’

এদিকে আদিত্যর তো প্রায় যায়-যায় অবস্থা। যদিও পরক্ষণেই নিজেকে সামলে নেন তিনি। পরিবেশ সহজ করে দেন সলমন নিজেই!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর