বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে আনোয়ারায় মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৫৮ সময় দেখুন
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে আনোয়ারায় মানববন্ধন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার এবং সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পেশাদার সাংবাদিকরা। সোমবার (১১ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কালবেলা আনোয়ারা উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক যায়যায়দিনের এম.আনোয়ারুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক আজাদীর এম.নুরুল ইসলাম, প্রথম আলোর মোরশেদ হোসেন, দেশ রুপান্তরের জাহেদুল হক, পূর্বকোণের সুমন শাহ, সময়ের আলোর এনামুল হক নাবিদ, সি-প্লাসের রেজাউল করিম সাজ্জাদ, আজকের পত্রিকার ইমরান হোসেন, বিজয় টিভির হিজবুল্লাহ সোহেল, ইনফো বাংলার ফরহাদুল ইসলাম, ইত্তেফাকেত জাহিদ হাসান, সমকালের নেজাম উদ্দিন, বাংলাদেশ সমাচারের আনোয়ারুল আজিম, আমাদের সময়ের ইকবাল বাহার, মানব জমিনের রিয়াদ হোসেন, জনকণ্ঠের জামশেদুল আলম, নয়াদিগন্তের নুরুল কবির, নয়া বাংলার আক্কাস উদ্দিন, সংবাদের কাঞ্চন সুশীল, সকালের সময়ের মহিউদ্দিন মঞ্জুর, ইনকিলাবের জাবেদুল ইসলাম, জনবাণীর শেখ আবদুল্লাহ, দৈনিক বাংলার রহিম সৈকত ও আমার বার্তার সাইদুর রহমান রনি।

বক্তারা অনতিবিলম্বে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিন, সাগর-রুনিসহ বিগত দিনে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা জাতির মুখপাত্র,কোন দূর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সাংবাদ প্রকাশ হলেই সাংবাদিকদের নির্যাতন হত্যা শুরু করে। দেশের প্রচলিত আইনে সাংবাদিকদের সুরক্ষার বা নিরাপত্তার আইন হয়নি। বরং প্রতিটি সরকার সাংবাদিকদের মুখ বন্ধকরার মতো কালো আইন করেগেছেন। আমরা আজকের মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবী জানাচ্ছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর