বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সাউথইস্ট ব্যাংকের ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
সাউথইস্ট ব্যাংকের ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা – Corporate Sangbad


পুুঁজিবাজার ডেস্ক : সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ২৮তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভা বুধবার (৫ জুলাই, ২০২৩) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সভায় সাউথইস্ট ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ সভাপতিত্ব করেন।

সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহন করেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারপারসন মিসেস দুলুমা আহমেদ ও পর্ষদের পরিচালকবৃন্দ মিসেস জোসনা আরা কাশেম, মিসেস রেহানা রহমান, মো: আকিকুর রহমান, ম. মনিরুজ জামান খান (প্রতিনিধি পরিচালক: বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড), নাসির উদ্দিন আহমেদ, মোঃ রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: এশিয়া ইন্স্যুরেন্স লিঃ), মিস আঞ্জুমান আরা সাহিদ (প্রতিনিধি পরিচালক: সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন (প্রাঃ) লিঃ), স্বতন্ত্র পরিচালকবৃন্দ সৈয়দ সাজেদুল করিম এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় আরও সংযুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং কোম্পানী সচিব এ.কে.এম. নাজমুল হায়দার। ব্যাংকের সম্মানিত উদ্যোক্তাগন এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহন করেন।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন ২৮তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহনকারী শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং ২০২২ সালে ব্যাংকের পরিচালন ফলাফলের উপর আলোকপাত করেন। তিনি ব্যাংক কর্তৃক গৃহীত ভবিষ্যত পরিকল্পনা এবং কৌশলসমূহ উপস্থাপন করেন যা ব্যাংকের পরিচালনগত দক্ষতা ও সম্পদের গুনগত মান বৃদ্ধিতে সহায়তা করবে।

সভায় ব্যাংকের পরিচালন ফলাফল, ভাল পরিচালন প্রসূত মুনাফা ও ব্যবসায়ে উত্তম প্রবৃদ্ধি অর্জনের উপর আলোকপাত করা হয়। সভায় প্রকাশ করা হয় যে, ব্যাংক বিগত ২০২২ সালে ১,০৪২.৯৯ কোটি টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। ৩১শে ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকের আমানতের পরিমান ৩৭,১১৪.৩৪ কোটি টাকা, মোট সম্পদের পরিমান ৪৯,৩০৯.২৮ কোটি টাকা, শেয়ার প্রতি আয় ১.৪২ টাকা (সম্মিলিত), শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৪.৮৭ টাকা (সম্মিলিত)। ২০২২ সালে ব্যাংকের মূল্য-আয় অনুপাত ছিল ৯.০২ গুন। ৩১শে ডিসেম্বর, ২০২২ ইং তারিখে ব্যাংকের মূলধন ও রিজার্ভের পরিমান দাঁড়িয়েছে ৪,১১২.৬৫ কোটি টাকায়। ব্যয় দক্ষতার ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষস্থানে অবস্থান করে। ২০২২ সালে ব্যাংকের আয় অনুপাত ব্যয় ছিল ৪০.৭০% এবং কর্মচারী প্রতি মুনাফা অর্জিত হয় ৬১ লক্ষ টাকা ও শাখা প্রতি মুনাফা অর্জিত হয় ১.৪০ কোটি টাকা।

ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কর্তৃক ৩১শে ডিসেম্বর, ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীর এবং ৩১শে মার্চ, ২০২৩ সালের অনিরীক্ষিত আর্থিক বিবরণীর উপর ভিত্তি করে ব্যাংকের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদের জন্য এএ (ডবল এ) এবং স্বল্প মেয়াদের জন্য এসটি-২ ঘোষনা করেছে।

ব্যাংকের ২৮তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত শেয়ারহোল্ডারগনের সর্বসম্মত ভোটে ৬ শতাংশ নগদ লভ্যাংশ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ২০২২ সালে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসমূহ অনুমোদিত হয়।

সাউথইস্ট ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ, তাঁর ভাষণে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সর্বাতœক সহযোগিতা ও সমর্থনের জন্য পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারগণের উচ্ছ্বসিত প্রশংসা করেন। ব্যাংকের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে তিনি ব্যাংকের পরিচালন দক্ষতার মান ও মুনাফাবৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের পাঠানো সুচিন্তিত ও গঠনমূলক পরামর্শসমূহ বাস্তবায়নেরও প্রতিশ্রুতি প্রদান করেন। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনলাইনের মাধ্যমে তাঁদের মূল্যবান প্রশ্ন ও মতামত প্রেরন করেন। তাঁরা কাঙ্খিত পরিচালন ফলাফল, স্থিতিশীল লভ্যাংশ ঘোষনা এবং তথ্য-সমৃদ্ধ, সমন্বিত এবং আকর্ষনীয় বার্ষিক প্রতিবেদন-২০২২ প্রকাশের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর