বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

সাজেকে বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী  বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৬১৬ সময় দেখুন
সাজেকে বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী  বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন

আহমদ বিলাল খান

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) ২০২৫ ইং তারিখ বাঘাইহাট জোনের উদ্যোগে পানিবন্দি অর্ধশতাধিক হতদরিদ্র এবং দুঃস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাসুদ রানা, পিএসসি, অধিনায়ক, ৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট।

এসময় আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট জোন এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ আবু নাঈম খন্দকার, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন তাজরিয়ান, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি জনাব নাজিম উদ্দীন চৌধুরী, বাঘাইহাট বাজার কমিটির সহ- সভাপতি মোঃ রায়হান উদ্দিন, স্থানীয় ব্যাবসায়ী মোঃ ঈসমাইল হোসেন, বাঘাইহাট কাঠব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাবুল হোসেন, ০৪ নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।

ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন -” বাংলাদেশ সেনাবাহিনী  

সব সময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। আমরা দল,মত,জাতির উর্দ্ধে উঠে সবার নিরাপত্তা নিশ্চিতে সংকল্পবদ্ধ।বাঘাইহাট জোনের  নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে এবং উন্নয়ন মূলক  অবকাঠামো নির্মানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অত্র জোন কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর