বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সাতক্ষীরায় নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৭৬ সময় দেখুন
সাতক্ষীরায় নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত

শহীদুজ্জামান শিমুল,সাতক্ষীরা প্রতিনিধি: নাশকতার মামলায় গোলাম ফারুক নামে  সাতক্ষীরার এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশ।

শুক্রবার (৮ এপ্রিল) রাতে তালা উপজেলার পরানপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তার গোলাম ফারুক তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরানপুর গ্রামের করিমুল্লাহ’র ছেলে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জনমনে ভীতি তৈরি ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারায় তালা থানায় দায়েরকৃত মামলায় জামায়াত নেতা গোলাম ফারুককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর