শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ১ হাজার ৯৫০ পিচ ভারতীয় আমদানী নিষিদ্ধ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র্যাব সদস্যরা।
শনিবার (২৫ জুন) ভোর রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের লালচন্দনপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- কলারোয়া উপজেলার কুমারনাল শেখপাড়া গ্রামের করিম মোল্লার ছেলে ফয়সাল হোসেন (১৯) ও একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে রাসেল হোসেন (১৬)।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতেয়াক আহমেদ জানান, পাটকেলঘাটা ওভারব্রিজ সংলগ্ন নিউ কপোতাক্ষ হোটেলের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন খরব পেয়ে গোপনে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে দুই যুবককে আটকের পর তাদের কাছ থেকে ১ হাজার ৯৫০ পিচ ভারতীয় আমদানী নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট,নগদ ১১’শ টাকা, চারটি সিম কার্ড ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালত পাঠানো হয়েছে।






