রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সাপধরীকে মডেল ইউনিয়ন গড়তে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সবুজ মিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ মে, ২০২২
  • ৪১২ সময় দেখুন
সাপধরীকে মডেল ইউনিয়ন গড়তে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সবুজ মিয়া

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুর উপজেলার অবহেলিত দুর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মডেল ইউনিয়ন গড়তে আসন্ন সাপধরী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে অংশ নিতে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন ৪নং সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া

বৃহস্পতিবার (০৫ মে ) দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ শেষে দলের নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে দলীয় আবেদনপত্র জমা দেন তিনি।

জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ নিবার্চনের মনোনয়নপত্র বিতরণ কমিটির আহ্বায়ক আশরাফ হোসেন তরফদার, আতিকুর রহমান ছানা, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু প্রমুখের কাছ থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় আবেদন ফরম সংগ্রহ শেষে ফরম পুরন করে নেতাকর্মীদের সাথে নিয়ে সেদিনই জমা দিয়ে জমা দিয়ে রিসিভ কপি হাতে নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি খলিলুর রহমান মন্ডল, সহ-সভাপতি শাজাহান মন্ডল, কৃষি বিষয়ক সম্পাঃ তোতা সরকার, উপ-দপ্তর সম্পাদক আঃ রাজ্জাক, সদস্য তোতা মন্ডল, ২ ও ৩নং ওয়ার্ডের সভাপতি মাদু প্রাং,নুরুল শেখ। ১, ৩, ৫ ও ৭নং ওর্য়াড আ.লীগের সম্পাদক আফাজ মোল্লা, নবীর হোসেন, আঃ ওয়াহেদ, হেলাল আকন্দ, ইউনিয়ন কৃষক লীগের সম্পাদক ময়ছন প্রাং, যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লু রানা প্রমুখ

দর্লীয় মনোনয়ন জমাদানের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সবুজ মিয়া বলেন, আমি দলীয় চেতনা থেকে কখনো আদর্শচ্যুত হইনি এবং দলের বাইরে কিছুই চিন্তা করিনি। চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে সাপধরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ সভা, সমাবেশ অব্যাহত রেখেছি এবং সবসময় দলীয় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি।

ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির দিকনির্দেশনায় করোনাকালীন সময়ে ব্যক্তিগত অর্থায়নে, মাস্ক বিতরণ, হাত ধৌয়ার জন্য হ্যান্ড সেনেটারী এবং সচেতনামূলক কর্মকান্ড পরিচালনাসহ নিজস্ব অর্থায়নে কর্মহীন মানুষের মাঝে নগদ টাকা ও খাদ্য সহায়তা দিয়েছি।
এছাড়াও স্থানীয় ও জাতীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থী এবং দলীয় সব কর্মসূচিতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হব। আমি শতভাগ আশাবাদী, দল এবার আমাকে মনোনয়ন দিয়ে সাপধরী ইউয়নবাসীর সেবা করার সুযোগ দিবে ইনশাআল্লাহ।

নির্বাচিত হলে ইউনিয়নকে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও চাঁদাবাজ মুক্ত মডেল ইউনিয়নে রূপান্তর করার আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর