শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

সাপাহারে ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১২০ সময় দেখুন
সাপাহারে ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ (শুক্রবার) বিকেলে উপজেলার খঞ্জনপুর বালিকা বিদ্যালয় মাঠে শিরন্টি ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও আগামী জাতীয় নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারুন্যের প্রতীক মাহমুদুস সালেহীন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব সাবেক অধ্যক্ষ মো. আব্দুন নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু,নউপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত নেতা সহ: অধ্যাপক মোখলেসুর রহমান মুকুল, সাবেক আহ্বায়ক সদস্য আব্দুল কাহার মাস্টার, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেতী শাহনাজ বেগম, পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, আইহাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লুৎফর রহমান মাষ্টার, সাবেক ছাত্র নেতা প্রভাষক জুয়েল হক প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া সহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। একই সাথে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া-মোনাজাতের মাধ্যমে দোয়া ও ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর