রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

সাপাহারে ৭৬০ জন দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও মাস্ক বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৪১২ সময় দেখুন
সাপাহারে ৭৬০ জন দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও মাস্ক বিতরণ

নয়ন বাবু, নওগাঁ : নওগাঁর সাপাহার সদর ইউনিয়নের ৭৬০ জন দুস্থ পরিবারের মাঝে ৫০০ টাকা করে নগদ অর্থ ও মাস্ক বিতরণ করা হয়েছে।

সাপাহার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার (৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা সদরের জয়পুর রাজ্যধর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বর ও বেলা ১১ টায় উচাডাঙ্গা রামরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে জিআর এর নগদ অর্থ ও মাস্ক বিতরণ করা হয়।

নগদ অর্থ ও মাস্ক বিতরণের সময় সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউছারুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সদর ইউপি শাখার সভাপতি সাদেকুল ইসলাম, ইউপি সচিব মহিদুল হক লিপু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাসেল রানা সহ ইউপি সদস্যগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী বলেন, আর কয়েক দিন পরই পবিত্র ঈদুল আযহা। আর এই ঈদকে ঘিরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়
প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন। আর তাই তাদের হাতে সামান্য অর্থ পৌঁছে দিয়ে হলেও পাশে দাঁড়িয়েছি।

প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এর
প্রতিটি ইচ্ছা আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে রাত-দিন কাজ করে যাচ্ছি। অনেক স্বপ্ন সদর ইউনিয়ন বাসীকে নিয়ে। এখানে যত অসহায় আছেন তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, ধাপে ধাপে আরও অর্থ সহ বিভিন্ন সহায়তা প্রদান করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর