বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ সময় দেখুন
সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ৮৩টির বা ২১.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইউনিয়ন ক্যাপিটারেল শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৫০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ১৪.৮১ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইউনিয়ন ক্যাপিটাল ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্সের ১০.৮৬ শতাংশ, মনোস্পুলে পেপারের ৯.৫৬ শতাংশ, জুট স্পিনার্সের ৮.৮২ শতাংশ, ইন্ট্রাকোর ৮.৬৭ শতাংশ, আইপিডিসির ৭.৮৭ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৭.৪১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৭.২১ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৭৩ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ৫.৮১ শতাংশ কমেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর