নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৩টির বা ৪৭.১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৯.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৩.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৬.৭০ টাকা বা ৯.৫৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে সানলাইফ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিমটেক্সের ৮.৩৭ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৮.৩৩ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৮.২৯ শতাংশ, আমান কটনের ৮.১১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭.৭০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৭.৩৩ শতাংশ, সিলভা ফার্মার ৭.১১ শতাংশ, সিলকো ফার্মার ৬.৭৪ শতাংশ এবং ইফাদ অটোসের শেয়ার দর ৬.৪৬ শতাংশ কমেছে।






