নিজস্ব প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭০টির বা ৪৩.২৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ডাচ্-বাংলা ব্যাংকের। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ডাচ্-বাংলা ব্যাংকের দর ছিল ৭৬.৯০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং প্রাইস ৬৭.৭০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৯.২০ টাকা বা ১১.৯৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে ডাচ্-বাংলা ব্যাংকের।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এটলাস বাংলাদেশের ৭.৭৫ শতাংশ, জিবিবি পাওয়ারের ৭.২৭ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬.৭৪ শতাংশ, খুলনা পাওয়ারের ৬.২৯ শতাংশ, শা শা ডেনিমসের ৫.৮৪ শতাংশ, বসুন্ধরা পেপারের ৫.৭৭ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫.৭৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৫.৭০ শতাংশ এবং আমরা নেটওয়ার্কসের ৫.৬৫ শতাংশ দর কমেছে।






