বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২২৩ সময় দেখুন
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৯-১৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৬টির বা ৩৮.০২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দর বেড়েছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৮.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৮.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা বা ৪৩.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রংপুর ফাউন্ড্রির দর বেড়েছে ৪২ দশমিক ০৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩১ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৩০ লাখ ৮২ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাণের দর বেড়েছে ৩৭ দশমিক ৬৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪০ কোটি ৫০ লাখ ৮৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ১০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ৩২.২৩ শতাংশ, আরএকে সিরামিকের ২৩.৫০ শতাংশ, তিতাস গ্যাসের ২১.২৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২০.৩৬ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১৮.৮১ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৭.৮৭ শতাংশ এবং ওয়াটা কেমিক্যালের শেয়ার দর ১৪.৯৮ শতাংশ বেড়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর