বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৭ সময় দেখুন
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

অদ্য ১৮ সেপ্টেম্বর, ২০২২ ইং চট্টগ্রাম শিল্পকলা একাডেমি হলরুমে সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে গঠিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও ইলেকশন মোনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার জনাব ডাঃ শেখ শফিউল আজম, বিশিষ্ট লেখক, কবি ও প্রাবন্ধিক মোঃ ইকবাল হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, অভিষেক উদযাপন পরিষদের আহ্বায়ক লায়ন সাইফুল ইসলাম ভুইয়া রাসেল ও সদস্য সচিব লায়ন আব্দুল মান্নান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জনাব জাফর ইকবাল।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর