বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

সিঙ্গাপুরের চিকিৎসকদের সমন্বয়ে চলছে দগ্ধদের চিকিৎসা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫৫ সময় দেখুন


ঢাকা: রাজধানীর উত্তরার মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা চলছে সিঙ্গাপুরের চিকিৎসকদের সমন্বয়ে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আপাতত কাউকেই দেশের বাইরে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দল আরও কয়েকদিন এ সকল রোগীদের পর্যবেক্ষণ করবেন।’

পরিচালক বলেন, ‘এখন পর্যন্ত এই দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন রোগী ভর্তি আছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দলের সঙ্গে চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে তাদের। এক্সপার্টদের সঙ্গে প্রতিটি রোগীর বিষয়ে আলাদা আলাদা ভাবে পর্যালোচনা হয়েছে। তারাও গুরুত্বপূর্ণ ডিসিশন দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এই সকল রোগীদের কয়েকভাবে বিভক্ত করেছি। এদের মধ্যে ক্রিটিকাল ক্যাটাগরিতে ৮ জনকে, ১৩ জনকে সিবিআর, আর ২৩ জনকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ধরা হয়েছে। প্রতি ঘণ্টায় ঘণ্টায় এসব রোগীদের অবস্থার পরিবর্তন হয়। এ জন্য আমরা ১২ ঘণ্টা অন্তর অন্তর মিটিং বসব। সেই ডিসিশন অনুযায়ী তাদের চিকিৎসা চলবে।’

এক প্রশ্নের জবাবে ডা. নাসির উদ্দিন বলেন, ‘সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক দল কতদিন আমাদের দেশে থেকে চিকিৎসা দেবেন সে বিষয়ে এখনো তাদের সঙ্গে কথা হয়নি। চিকিৎসা সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে আছে। আপাতত রক্তের দরকার হচ্ছে না।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর