নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৭টি কোম্পানির ২৮ কোটি ২৬ লক্ষ ৮১ হাজার ৪০২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০৫০ কোটি ২৮ লক্ষ ৩ হাজার ৯১৯ টাকা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১০৯.২৩ পয়েন্ট কমে ৬৮৩৯.৪৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩৫.৫৩ পয়েন্ট কমে ২৫১৪.৯৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২২.৮৩ পয়েন্ট কমে ১৪৭৫.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ৩২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানিপানি হলো:- বেক্সিমকো লিঃ, অরিয়ন ফার্মা, বিএসসি, ডিএসএসএল, অলিম্পিক ইন্ডা:, পিডিএল, বেক্সিমকো ফার্মা, আলিফ ইন্ডা:, বিএটিবিসি ও ফরচুন সুজ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পিডিএল, ক্রাউন সিমেন্ট, নূরানী ডাইয়িং, ইটিএল, ডিএসএসএল, প্রিমিয়ার সিমেন্ট, জাহিন টেক্স, এসইএমএল এলইসি মি. ফা., রিং সাইন ও ডেল্টা স্পিনিং।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইমাম বাটন, ইয়াকিন পলিমার, এডিএন টেলিকম, এপেক্স স্পিনিং, ইউনিয়ন ইন্সুঃ, টুংহাই ইন্ডাঃ, বিডি ওয়েল্ডিং, রিলায়েন্স-১, বিডি ল্যাম্পস ও তাক্কাফুল ইন্সুঃ।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৫৫০৩৫৫৯৮০৭৯০৬.০০।