বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৮টি কোম্পানির ২০ কোটি ৭৯ লক্ষ ৪১ হাজার ৭৮৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১৯৮ কোটি ৬৫ লক্ষ ১৮ হাজার ৬৪০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৬.০৫ পয়েন্ট কমে ৬৩৩৯.৭৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৬৮ পয়েন্ট কমে ২১৯৮.০২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস ১.৩৫ পয়েন্ট বেড়ে ১৩৭৭.০০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বসুন্ধরা পেপার, ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ, নাভানা ফার্মা, জেনেক্স ইনফোসিস, লাফার্জহোলসিম, ইউনিক হোটেল, মেঘনা লাইফ ইন্সুঃ, ইস্টার্ন হাউজিং, রূপালি লাইফ ইন্সুঃ ও আমরা নেটওয়ার্ক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- অগ্নি সিস্টেম, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুঃ, এডিএন টেলিকম, নরদান জুট, প্রগতি লাইফ ইন্সুঃ, আইএসএন লিঃ, জেমিনী সী ফুড, এনটিসি, আইটিসি ও পেপার প্রসেসিং।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ন ইন্সুঃ, জুট স্পিনার্স, ইসলামি কমার্শিয়াল ইন্সুঃ, মেঘনা সিমেন্ট, মেট্রো স্পিনিং, প্রাইম লাইফ ইন্সুঃ, সন্ধানী লাইফ ইন্সুঃ, কর্ণফুলি ইন্সুঃ, ঢাকা ব্যাংক ও ঢাকা ইন্সুঃ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭৩৭১৯০১৭১৩৯১.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর