বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৯৯ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ১৬ কোটি ৬৬ লক্ষ ৬৬ হাজার ১৬৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৬৯ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ৯৪৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮.৪৯ পয়েন্ট কমে ৫১৯৬.৭০ ডিএস-৩০ মূল্য সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে ১৯৩০.৭১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৮৬ পয়েন্ট কমে ১১৬৫.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বিএসসি, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিকস, এসিআই, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ইএইচএল, ইন্ট্র্যাকো রি-ফুয়েলিং, আরডি ফুড ও অগ্নি সিস্টেম।

দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মাইডাস ফাইন্যান্স, ডেফোডিল কম্পিউটার, ডিজিআইসি, আরামিট লিঃ, এসপিসিএল, ১ম জনতা ব্যাংক মি. ফা, ইস্টার্ন লুব্রিকেন্টস, এসআইসিএল, নরদার্ন ইসলামি ইন্সুঃ ও কেডিএস এক্সেসরিজ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এসআলম কোল্ড রোল, স্টাইল ক্র্যাফট, কেপিপিএল, ট্রাস্ট ব্যাংক ১ম মি. ফা., সোনারগাও টেক্সটাইল, জিএইচসিএল, ম্যাকসন স্পিনিং, আরএসআরএম স্টিল, আল আরাফাহ্ ইসলামি ব্যাংক ও ফু-ওয়াং সিরামিকস।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৭৩৪২১৫১৩৫৩৩৭.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom