মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১৪ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কিছুটা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ২২ কোটি ৮০ লক্ষ ৪৯ হাজার ৮৫৩ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৬৪ কোটি ৯ লাখ ৮৪ হাজার ৪১৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৯.২৮ পয়েন্ট বেড়ে ৪৯২১.৫৬ ডিএস-৩০ মূল্য সূচক ৪.৯৫ পয়েন্ট কমে ১৮১৫.৫১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৬২ পয়েন্ট বেড়ে ১০৭৫.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: এনআরবি ব্যাংক, বীচ হ্যাচারী, বিপিপিএল, এবি ব্যাংক ১ম মি. ফা., মিডল্যান্ড ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, সিটি ব্যাংক, বিএসসি, খান ব্রাদার্স পিপি ও তৌফিকা ফুড।

দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: নরদার্ন ইন্সুঃ, খান ব্রাদার্স পিপি, এসবিএসি ব্যাংক, আইএফআইসি ইসলামি মি. ফা-১, ইউসিবি, ক্রিস্টাল ইন্সুঃ, ফারইস্ট কেমিক্যাল, এনআরবিসি ব্যাংক, প্রাইম ইন্সুঃ ও সিএপিএম আইবিবিএল মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বে-লিজিং, বারাকা পাওয়ার, প্রিমিয়ার লিজিং, মেট্রো স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, প্রগ্রেসিভ লাইফ ইন্সুঃ, শাইনপুকুর সিরামিকস, জিএসপি ফাইন্যান্স, তসরিফা ইন্ডাঃ ও এসআলম কোল্ড রোল্ড।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৫২৯২৯৫০৪৬০৭৮.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর