বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টি কোম্পানির ১৭ কোটি ৫০ লক্ষ ৮৮ হাজার ৭৪৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৩৩ কোটি ৩৯ লাখ ৫২ হাজার ২১০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১২.৫৬ পয়েন্ট বেড়ে ৫৭২৬.৫২ ডিএস-৩০ মূল্য সূচক ৭.০৬ পয়েন্ট কমে ২১০০.৭৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৭৬ পয়েন্ট বেড়ে ১২৪৫.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, একমি ল্যাব, এনআরবি ব্যাংক, সোনালি আঁশ, জিপি, বিএসসি, ব্র্যাক ব্যাংক, অগ্নি সিস্টেম, অরিয়ন ইনফিউশন ও ইসলামি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পেপার প্রসেসিং, সোনালি পেপার, মনোস্পুল পেপার, রহিমা ফুড, এপেক্স ট্যানারী, সোনালি আঁশ, অরিয়ন ইনফিউশন, রহিম টেক্স, সোনারগাও টেক্সটাইল ও লিব্রা ইনফিউশন।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- কনফিডেন্স সিমেন্ট, ক্রিস্টাল ইন্সুঃ, উত্তরা ফাইন্যান্স, নিউ লাইন, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, অলিম্পিক ইন্ডাঃ, ফনিক্স ফাইন্যান্স, সোনারবাংলা ইন্সুঃ ও ইনটেক অনলাইন।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৩৩২৯০৩৮২৪০৮.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর