বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

সূচকের সাথে বেড়েছে লেনদেনও – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ সময় দেখুন
সূচকের সাথে বেড়েছে লেনদেনও – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক ; সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৫টি কোম্পানির ১২ কোটি ৩৫ লক্ষ ৩১ হাজার ৬৬০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৯১ কোটি ৭৮ লক্ষ ৬৩ হাজার ৫৬৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক১২.৪৫ পয়েন্ট বেড়ে ৬২৪৪.৪০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৬৯ পয়েন্ট বেড়ে ২১১৪.১৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ১.৯৩ পয়েন্ট বেড়ে ১৩৫৭.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা, জেনেক্স ইনফোসিস, আফতাব অটোমোবাইলস, ইয়াকিন পলিমার, প্যাসেফিক ডেনিমস, এমারেল্ড অয়েল, বিএসসি, ফু-ওয়াংফুড ও মুন্নু সিরামিকস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বিডি অটেপাকারস, আইএসএন লিঃ, দেশবন্ধু পলিমার, সেন্ট্রাল ফার্মা, জেনেক্স ইনফোসিস, প্যাসেফিক ডেনিমস, রূপালি লাইফ ইন্সুঃ, মেঘনা লাইফ ইন্সুঃ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা. ও লিব্রা ইনফিউশন।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: জুট স্পিনার্স, সমরিতা হাসপাতাল, মেঘনা পেট, সমতা লেদার, এমারেল্ড অয়েল, পেপার প্রসেসিং, ওয়াই ম্যাক্স, ফু-ওয়াং সিরামিকস, ঢাকা ডাইং ও এনটিসি।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭২৯১৬২৪৪৩০৬৮.০০





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর