সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

সূচক বাড়লেও কমেছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৭৪ সময় দেখুন
সূচক বাড়লেও কমেছে লেনদেন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৮টি কোম্পানির ২৩ কোটি ৪৬ লক্ষ ৩৯ হাজার ৬৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১২৪২ কোটি ৮৪ লক্ষ ১০ হাজার ৬৯৪ টাকা। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ২১.১৭ পয়েন্ট বেড়ে ৭০১৭.২৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৯.৫২ পয়েন্ট বেড়ে ২৬১৬.৩০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৯৩ পয়েন্ট বেড়ে ১৫০১.৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বিএসসি, পাওয়ার গ্রীড, বেক্সিমকো লিঃ,প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিক, ফরচুন সুজ, তিতাস গ্যাস, বেক্সিমকো গ্রীন সুকুক আল ইসতিসনা, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স ও তৌফিকা ফুড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রংপুর ফাউন্ড্রী, বিএসসি, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুডস, পেনিনসুলা চিটাগং, জেমিনী সী ফুড, এএমসিএল (প্রান), অ্যাপেক্স ফুটওয়ার, ওয়াটা ক্যামিকল ও পাওয়ার গ্রীড।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এসআইবিএল, বিআইএফসি, মেঘনা পেট, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিঃ ফাঃ ১, শ্যামপুর সুগার, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিঃ ফাঃ, মুন্নু এগ্রো, এশিয়ান টাইগার ও পিপলস ইন্স্যুরেন্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:-৫৬৪৯৯৬৯৬৫৪২০৬.০০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর