সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বকশীবাজার খানকাহ: পুরান ঢাকার সুফি ঐতিহ্যের জীবন্ত স্মারক আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর আনোয়ারায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী গ্রেফতার নাগরপুরে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু: কার্ড ছাড়া মিলবে না তেল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ যেকোনো মুহূর্তে যুদ্ধ ফের শুরু হতে পারে: ইরানের সতর্কবার্তা কুতুবদিয়ায় বোরো ধানের বাম্পার ফলন IPL 2026: ‘I was looking at a score around 220-230’ – Ruturaj Gaikwad rues CSK’s batting lapse in SRH loss | Cricket News ‘Personally Disappointed’: Hema Malini On Women’s Reservation Bill Failure, Makes Appeal To Public | Bollywood News

সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশি ৩৭,৪৩০ জন হজ যাত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬৭ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে শনিবার সৌদি আরবে যাত্রা করেছেন ১ হাজার ২৪২ জন হজযাত্রী। এর মধ্যে ৮৩৭ জন যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ৪০৫ জন সৌদি এয়ারলাইন্সের বিমানে যাত্রা করছেন।

হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এই পর্যন্ত ৩৭ হাজার ৪৩০ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে বাসস’কে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক (যুগ্ন সচিব) মো. লোকমান হোসেন।

এরআগে, গত ২৯ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে।

মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে,  এই পর্যন্ত ৯৩টি ফ্লাইট হজ যাত্রীদের নিয়ে ঢাকা ছেড়েছে। আরো ১৩৯টি ফ্লাইটে করে ৪৯ হাজার ৬৭০ জন যাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।

এই বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৫ হাজার ৬২ জন এবং বেসরকারিভাবে যাচ্ছেন ৮১ হাজার ১২১ জন যাত্রী।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে ৫ জুন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom