বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৮৮ সময় দেখুন
স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন


ঢাকা: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবেদনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত চাওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন বলেন, যথাসময়ে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে একই দিন দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শাকসু ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেন। ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু এবং তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

শুনানি শেষে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, ‘নির্বাচন কমিশন শাকসু নির্বাচনের যে অনুমোদন দিয়েছিল, তা চার সপ্তাহের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন। ফলে আগামীকাল শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে না। চার সপ্তাহ পর যেকোনো দিন নির্বাচন আয়োজন করা যেতে পারে।’

উল্লেখ্য, গত রোববার শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

রিটে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সবধরনের নির্বাচন স্থগিত রাখার বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। এ অবস্থায় শাকসু নির্বাচন আয়োজন আইনসম্মত নয়।

এদিকে শাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছিল। গত রোববার শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জানুয়ারি নির্বাচন কমিশন দেশের সব নির্বাচন স্থগিত করায় শাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণা ব্যাহত হয়। পরে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন ২০ জানুয়ারি ২০২৬ তারিখে শাকসু নির্বাচন আয়োজনের অনুমতি দেয়। এ কারণে প্রার্থীদের সুবিধার্থে প্রচারণার শেষ সময় ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত বাড়ানো হয়।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ হওয়ার কথা থাকলেও কয়েকজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ রাত ৯টা পর্যন্ত প্রচারণার সুযোগ দেওয়ার কথা ছিল এবং আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরুর সূচি নির্ধারিত ছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর