মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২২৪ সময় দেখুন
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩১


স্পেনের রাজধানী মাদ্রিদের একটি এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৬ অক্টোবর) ভোরে মাদ্রিদের দক্ষিণে তোলেদো প্রদেশের উরদা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৩৯৭ যাত্রী নিয়ে আসা দ্রুতগতির একটি ট্রেন উর্দা এলাকার কাছে দাঁড়িয়ে থাকা আরেকটি উচ্চগতির ট্রেনকে ধাক্কা দেয়। দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে এক শিশুসহ ১৪৭ জন যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি উল্টে গেছে। দুর্ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার ‘এক্স’-এ জানিয়েছেন, তিনি এ ঘটনায় মর্মাহত। দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল কাজ করার সময় তিনি পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে এবং কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের প্রেসিডেন্ট এমিলিয়ানো গার্সিয়া-পেজের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন।

স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা ‘এডিআইএফ’ মাদ্রিদ ও দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ার মধ্যে উচ্চগতির রেল পরিষেবা স্থগিত করেছে। ‘এল পাইস’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সিভিল গার্ড ঘটনাস্থলে দুর্যোগ তদন্তে বিশেষজ্ঞ একটি দল পাঠিয়েছে।

তবে কী কারণে এই সংঘর্ষ ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর