বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ১২২৪ টাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৯২ সময় দেখুন
স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ১২২৪ টাকা


আবারও স্বর্ণেও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণেও (পিওর গোল্ড) দাম বাড়ায় স্বর্ণের দাম বাড়ানোর এই ঘোষণা দিয়েছে বাজুস। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২২৪ টাকা বেড়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে ৮৩ হাজার ২৮১ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৫৬ টাকা।

রোববার (২১ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার (২২ আগস্ট) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণের কেনাবেচা করা হবে।দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত নতুন নির্ধারিত মূল্যে স্বর্ণ ও রূপা বিক্রি করার অনুরোধ জানানো হয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৮৩ হাজার ২৮১ টাকা। ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৯ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৮ হাজার ১১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৬ হাজার ২২০ টাকা। এর আগে, ২২ ক্যারেট তথা সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ছিল ৮২ হাজার ৫৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৩২৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৭ হাজার ১২৬ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ৫৫ হাজার ২৮৭ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম পড়বে ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৯৩৩ টাকায় কেনাবেচা হবে।-অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর