মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :

হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৩৬ সময় দেখুন
হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার – Corporate Sangbad


সিরাজগঞ্জ প্রতিনিধি: হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

সোমবার (১ জুলাই’) দুপুরে সিরাজগঞ্জ র‍্যাব -১২ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন।

গ্রেফতারকৃত আসামি হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার সরাইচন্ডি গ্রামের ইউনুস আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৪)।

র‍্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সংবাদ সম্মলনে বলেন, র‌্যাব-১২ ও ১৪ এর আভিযানিক দলের সহযোগিতায় শেরপুর জেলার সদর থানার লক্ষীডাঙ্গী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে বগুড়া জেলার শাজাহানপুর থানার হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী শফিকুলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করার প্রক্রিয়া চলছে।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর