বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

হাজী সেলিমকে জামিন দেননি চেম্বার কোর্ট – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২০০ সময় দেখুন
হাজী সেলিমকে জামিন দেননি চেম্বার কোর্ট – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে জামিন না দিয়ে তার আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন চেম্বার কোর্ট।

আগামী ১ আগস্ট আপিল বিভাগে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম, ইনায়েতুর রহিম সোমবার এ আদেশ দিয়েছেন।

আদালতে হাজী সেলিমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে বহাল থাকা ১০ বছরের সাজার বিরুদ্ধে গত ২৪ মে আপিল করেন হাজী সেলিম। আপিলে ১০ বছরের সাজা থেকে খালাস চান তিনি। একইসঙ্গে জামিন আবেদনও করেন।

হাইকোর্টের আদেশে হাজী সেলিম বিচারিক আদালতে গত ২২ মে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৯ মার্চ হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১০ বছরের কারাদন্ডাদেশ বহাল রেখে রায় দেন হাইকোর্ট। তবে তিন বছরের দন্ড থেকে খালাস দেয়া হয় তাকে। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে দুই ধারায় ১৩ বছরের কারাদন্ডাদেশ দেন বিচারিক আদালত।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর