মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিএনপির প্রতিবাদ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ সময় দেখুন
হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিএনপির প্রতিবাদ মিছিল


চাঁপাইনবাবগঞ্জ: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী এবং গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লার ওপর গণসংযোগে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। মিছিলটি পাঠান পাড়া দলীয় অফিসের সামনে থেকে রেব হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় দলীয় অফিসের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ এবং ছাত্রনেতা মিম ফজলে আজিম।

বক্তারা বলেন, রাজনৈতিক মাঠে বিরোধীকণ্ঠকে দমন করতেই পরিকল্পিতভাবে সহিংস হামলা ও গুলির ঘটনা ঘটানো হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, অবিলম্বে রাজনৈতিক সহিংসতা বন্ধ করে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না করা হলে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর