মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

১০০ দেশকে ৫০ কোটি ভ্যাকসিন দেবে আমেরিকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
১০০ দেশকে ৫০ কোটি ভ্যাকসিন দেবে আমেরিকা


আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে অনুদান হিসেবে বিলি করতে করোনাভাইরাসের ৫০ কোটি ডোজ ভ্যাকসিন কেনার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রশাসন এসব ভ্যাকসিন মার্কিন কোম্পানি ফাইজারের কাছ থেকে ক্রয় করবে। ভ্যাকসিনগুলো বিশ্বের প্রায় ১০০টি দেশে অনুদান হিসেবে দেওয়া হবে। রয়টার্সের খবর।

খবরে জানা গেছে, চলতি বছরে অন্তত ২০ কোটি ডোজ করোনার ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে অনুদান হিসেবে পাঠাবে আমেরিকা। বাকি ৩০ কোটি ডোজ ২০২২ সালের প্রথম ৬ মাসের মধ্যে বিলি করা হবে। আমেরিকার অনুদানপ্রাপ্ত দেশগুলো হবে আফ্রিকা ইউনিয়নের সদস্য ও বিশ্বের অন্যান্য স্বল্প আয়ের দেশ।

খবরটি বাইডেন প্রশাসনের উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তার সূত্র উল্লেখ করে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে হোয়াট হাউজের তরফ থেকে এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বহু আন্তর্জাতিক মহল ভ্যাকসিন কুক্ষিগত করে রাখায় যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোর কঠোর সমালোচনা করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র অনুদান হিসেবে ভ্যাকসিন খুব সামান্যই বিলি করছে বলে অভিযোগ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর