শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

১২ ঘন্টার মধ্যে গ্রাহকদের সার্ভিস নিশ্চিত করবে মিনিস্টার গ্রুপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৫৩ সময় দেখুন
১২ ঘন্টার মধ্যে গ্রাহকদের সার্ভিস নিশ্চিত করবে মিনিস্টার গ্রুপ

১২ ঘন্টার মধ্যে গ্রাহকদের মাঝে সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী সার্ভিস ইঞ্জিনিয়ারদের নিয়ে মত বিনিময় সভা ও কর্মশালা প্রশিক্ষণের আয়োজন করেছে মিনিস্টার গ্রুপ। এই কর্মশালা’র অংশ হিসেবে সম্প্রতি রংপুর ও রাজশাহী বিভাগের সকল ইলেকট্রনিক্স পণ্যের সার্ভিস ইঞ্জিনিয়ারদের নিয়ে বগুড়ায় একটি কর্মশালা প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহ আলম, জিএম (বিজনেস ডেভেলপমেন্ট) মো. রফিকুল ইসলাম লিটন, অ্যাসিসটেন্ট ডিরেক্টর সিফাত উল্লাহসহ রাজশাহীর এজিএম, অডিট সিনিয়র ম্যানেজার, টেইনিং ও ডেভেলপমেন্ট ম্যানেজার, রংপুর ও রাজশাহী বিভাগের ম্যানেজারগণ।

এসময় মিনিস্টার গ্রুপের মিনিস্টার গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহ আলম বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে আমাদের সবসময় প্রস্তত থাকতে হবে। আমাদের সেবাই গ্রাহকদের আস্তা অর্জন করবে। একই সাথে আমাদের মনে রাখতে হবে দেশ প্রযুক্তি উন্নয়নের যেমন এগিয়ে যাচ্ছে আমাদের পণ্যের ক্ষেত্রে আরও বেশি প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং শতভাগ গুণগত মান নিশ্চিত করতে হবে।

উপস্থিত ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে মিনিষ্টার কতৃপক্ষ তাদের সার্ভিস পলিসির অন্তর্ভুক্ত সকল সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। এসময় উপস্থিত সকল ইঞ্জিনিয়ার মিনিস্টার পণ্যের গুণাগুণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সার্ভিস সংক্রান্ত যে কোনো ধরনের জটিলতা ১২ ঘন্টার মধ্যে সমাধান দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মিনিস্টার গ্রুপের কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর