বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

[১] এবার হজে অংশ নেবার জন্য ৫ লাখের অধিক নিবন্ধন করা হয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৩১ সময় দেখুন
[১] এবার হজে অংশ নেবার জন্য ৫ লাখের অধিক নিবন্ধন করা হয়েছে


[১] এবার হজে অংশ নেবার জন্য ৫ লাখের অধিক নিবন্ধন করা হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব থেকে : [২] করোনা পরিস্থিতিতে এবছর হজে অংশ নিতে সীমিত সংখ্যক হাজী নির্ধারণ করা হলেও সৌদিতে অবস্থানরত পাঁচ লাখের বেশি লোক নিবন্ধন করেছেন। যথা নিয়মে অনলাইনে নিবন্ধনের নির্দেশনা দিয়ে বিভিন্ন অনিবন্ধিত হজ এজেন্সির সাহায্যে অসাধু উপায়ে নিবন্ধনের ব্যাপারে বিশেষ সতর্ক করেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

[৩] সৌদির হজ ও ওমরাহ উপমন্ত্রী আবদেল-ফাত্তাহ বিন সুলাইমান মাশাত জানান যে, এই বছর সৌদির হজযাত্রীদের হজের নিবন্ধন পুরোপুরি অনলাইন ভিত্তিক সম্পন্ন হবে। হজ মন্ত্রণালয় কর্তৃক তালিকাভূক্ত নয় এমন প্রতিষ্ঠানের ব্যাপারে সতর্ক করেছে মন্ত্রণালয়টি। এছাড়া এই বছর হজ পালনের অনুমতি দেওয়ার নিশ্চয়তার কথা বলা যে কোনো তথ্য পেলে তাৎক্ষণিক রিপোর্ট করার জন্য বলা হয়েছে।

[৪] আরব নিউজের বরাতে বলা হয়, নিবন্ধন শুরু হওয়ার পর থেকে পাঁচ লাখের বেশি মানুষ এই বছর হজের নিবন্ধন করেছেন। গত ১৩ জুন থেকে হজের প্রাথমিক আবেদন শুরু হয়েছে। আগামী ২৩ জুন পর্যন্ত তা চলবে। এরপর ২৫ জুন থেকে আবেদনের প্রেক্ষিতে বাছাই পর্ব শুরু হবে।

[৫] গত ১২ জুন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেন যে, শুধুমাত্র সৌদিতে অবস্থানরত ৬০ হাজার মুসলিম হজ পালনের সুযোগ পাবেন। হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে মুসল্লিদের ‘স্বাস্থ্য ও নিরাপত্তা’ অগ্রাধিকার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

[৬] এবছর সীমিত হজে অংশগ্রহণের ক্ষেত্রে যারা করোনা টিকা নিয়েছেন এবং আগে হজ পালন করেননি তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও ১৮-৬৫ বছর বয়সী হওয়া ও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকার শর্তারোপ করেছে সৌদি সরকার। সম্পাদনা: জেরিন আহমেদ

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর